Messenger আর Instagram-এ AI আপনার হয়ে উত্তর দেয় আর অর্ডার নেয়। আর প্রোডাক্ট যোগ করা যায় কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েই।
ফেসবুক পেজ যুক্ত করলেই চালু। নিচে একটা উদাহরণ কথোপকথন চলছে।
দিন-রাত সাথে সাথে উত্তর — দাম, সাইজ, রঙ, ডেলিভারি চার্জ, আপনার দোকানের তথ্য দেখে।
নাম, ফোন, ঠিকানা নিয়ে সারাংশ দেখায়; ক্রেতা কনফার্ম করলে অর্ডার হয়ে যায়, আপডেটও চ্যাটে যায়।
পোস্টের নিচে "দাম কত?" — AI উত্তর দেয়, কোনো ক্রেতা হারায় না।
যা জানে না, আপনাকে জিজ্ঞেস করে; একবার উত্তর দিলে পরের বার নিজেই বলে।
প্রতিটি উত্তরের জন্য সামান্য AI ক্রেডিট — যতটুকু চালান ততটুকুই খরচ।
আসল ড্যাশবোর্ডের রেকর্ডিং। যেকোনো ধাপে ক্লিক করলে ভিডিও সেখানে চলে যাবে।
লম্বা ফর্মের বদলে একটা একটা প্রশ্ন — শেষে সারাংশ দেখে আপলোড।
টাইপ না করে মুখে বলেই প্রোডাক্টের বিবরণ — ফোনে বা কম্পিউটারে।
ইংরেজি অক্ষরে লিখুন, বাংলা বানান সাজেস্ট হবে — Tab চাপলেই বসে যাবে।
পেজের পোস্ট থেকে প্রোডাক্ট নিয়ে আসুন — শুধু দেখে পাবলিশ করুন।
অর্ডার, প্রোডাক্ট বা পেমেন্ট নিয়ে প্রশ্ন করুন — ড্যাশবোর্ডেই উত্তর।