রিফান্ড ও রিটার্ন নীতি
সেলারদের জন্য · সর্বশেষ হালনাগাদ: নভেম্বর ২০২৬
১. এই নীতি কীসের জন্য
সেলার হিসেবে আপনি Sellnin-কে যে টাকা দেন, তার রিফান্ড এই নীতি অনুযায়ী হবে:
- সাবস্ক্রিপশন প্ল্যান: Starter ৳৫০০, Growth ৳১,০০০, Pro ৳২,০০০ (মাসিক)
- ডোমেইন কেনা ও রিনিউ
- Sellnin-এর অন্য যেকোনো পেইড সার্ভিস
কাস্টমারের অর্ডার, রিটার্ন বা রিফান্ড এই নীতির আওতায় পড়ে না।
২. পেমেন্ট কীভাবে হয়
সব পেমেন্ট হয় অনলাইনে, PayStation পেমেন্ট গেটওয়ের মাধ্যমে: bKash, Nagad, রকেট বা কার্ড দিয়ে। পেমেন্ট সফল হলেই প্ল্যান বা সার্ভিস সাথে সাথে চালু হয়। পেমেন্ট ব্যর্থ হলে কিছু চালু হয় না, আর টাকাও কাটা হয় না।
৩. ২% ট্রানজেকশন ফি
- প্রতিটি পেমেন্টে ২% ট্রানজেকশন ফি প্রযোজ্য। এটা পেমেন্ট গেটওয়ের খরচ।
- এই ফি ফেরতযোগ্য নয়। কোনো রিফান্ড হলে মোট টাকা থেকে ২% কেটে বাকিটা ফেরত দেওয়া হবে।
উদাহরণ: ৳১,০০০ পেমেন্টের রিফান্ড হলে ফেরত পাবেন ৳৯৮০।
৪. যেসব ক্ষেত্রে রিফান্ড পাবেন
- টাকা কেটে গেছে কিন্তু প্ল্যান বা সার্ভিস চালু হয়নি
- একই প্ল্যান বা সার্ভিসের জন্য ভুল করে দুবার টাকা কেটেছে (বাড়তি পেমেন্টটা ফেরত হবে)
- ডোমেইন রেজিস্টার বা রিনিউ ব্যর্থ হয়েছে
৫. যেসব ক্ষেত্রে রিফান্ড পাবেন না
- প্ল্যান চালু হওয়ার পর সেই মাসের টাকা, পুরো মাস ব্যবহার না করলেও
- মাঝপথে প্ল্যান বদলালে আগের প্ল্যানের বাকি দিনের টাকা
- ডোমেইন সফলভাবে রেজিস্টার বা রিনিউ হয়ে যাওয়ার পর, কারণ রেজিস্ট্রারকে সাথে সাথে টাকা দিতে হয়
- Sellnin-এর নিয়ম ভাঙার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ হলে
- নিজে অ্যাকাউন্ট মুছে ফেললে চলমান প্ল্যানের বাকি দিনের টাকা
- ২% ট্রানজেকশন ফি, সব ক্ষেত্রে
৬. প্ল্যান বদলানো বা বন্ধ করা
- বড় প্ল্যানে যাওয়া: নতুন প্ল্যানের পুরো দাম দিতে হবে, আর নতুন প্ল্যান সাথে সাথে চালু হবে।
- ছোট প্ল্যানে যাওয়া বা প্ল্যান বন্ধ করা: বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আগের প্ল্যান চলবে। তারপর নতুন প্ল্যান চালু হবে।
- রিনিউ না করলে স্টোর বন্ধ হবে না। তখন প্রতি অর্ডারে ২% কমিশনে চলবে।
৭. ডোমেইন
- ডোমেইনের দাম রেজিস্ট্রারের খরচের উপর নির্ভর করে। রেজিস্টার হয়ে গেলে টাকা ফেরত হয় না।
- রেজিস্টার বা অটো-রিনিউ ব্যর্থ হলে পুরো টাকা আপনার Sellnin ওয়ালেটে ফেরত যায়। এখানে কোনো ফি কাটা হয় না।
৮. রিফান্ড কীভাবে চাইবেন
পেমেন্টের ৭ দিনের মধ্যে support@sellnin.com-এ বা WhatsApp 01771216168-এ জানাবেন। সাথে দেবেন:
- স্টোরের নাম
- লেনদেনের আইডি (Transaction ID)
- পেমেন্টের তারিখ ও অ্যাকাউন্ট
- সমস্যার সংক্ষিপ্ত বিবরণ
আমরা ৩ কার্যদিবসের মধ্যে যাচাই করে জানাব। রিফান্ড অনুমোদিত হলে টাকা (২% ফি বাদে) যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেখানেই ফেরত যাবে। আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে সাধারণত ৭–১০ কার্যদিবস লাগে, ব্যাংক বা মোবাইল ওয়ালেটের নিয়ম অনুযায়ী।
৯. নীতির পরিবর্তন
Sellnin প্রয়োজনে এই নীতি বদলাতে পারে। বদলালে সেলার ড্যাশবোর্ডে জানানো হবে। আগে করা পেমেন্টে সেই পেমেন্টের সময়ের নীতিই প্রযোজ্য।
১০. যোগাযোগ
support@sellnin.com · WhatsApp 01771216168